রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে নতুন অ্যাপ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি দেবে জানাবে নতুন অ্যাপ অ  ছবি: সংগৃহীত

স্মার্টফোনের যুগে বিভিন্ন অ্যাপ আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তার ট্রাফিক আপডেট—সবই এখন সহজেই জানা যায় অ্যাপের মাধ্যমে। এবার রোজায় কোন মসজিদে ইফতারে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে, তা জানানোও সম্ভব একটি নতুন অ্যাপের মাধ্যমে।

এমনই এক অ্যাপের নাম ‘বিরিয়ানি দিবে’, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অ্যাপে রিয়েল টাইমে দেখা যাচ্ছে কোন মসজিদে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা আগেই অ্যাপ থেকে আপডেট পেতে পারেন।

অ্যাপটি তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স, যিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

জাগোনিউজ জানিয়েছে, সারা বছর ঘরে কিংবা রেস্টুরেন্টে বিরিয়ানি বা তেহারি খাওয়া হলেও রোজার মাসে ইফতারে মসজিদে দেওয়ার বিষয়টি সবাইকে আকর্ষণ করে। প্রতি বছর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মজার পোস্ট ও মিম দেখা যায়।

এই ভাবনাকে কাজে লাগিয়ে প্রিন্স এই অ্যাপ তৈরি করেছেন। এতে লাইভ লোকেশন ফিচারও আছে, যা ব্যবহারকারীদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে দেখে কোথায় বিরিয়ানি দেওয়া হচ্ছে, সেই মসজিদে যেতে সাহায্য করবে। অন্য ব্যবহারকারীরাও তা দেখতে পারবেন এবং ইফতারের এই বিশেষ মুহূর্তে অংশগ্রহণ করতে পারবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top