আজ কিছু সময়ের জন্য অনেক গ্রাহকের মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিছু গ্রাহকের মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রমের কারণে এই সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর এনইআইআর পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে নিবন্ধনবিহীন হ্যান্ডসেটে সীম ব্যবহার করা গ্রাহকরা এই সময়ে সংযোগ বিচ্ছিন্ন অনুভব করতে পারেন।

তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হবে। অ্যামটব গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top