সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আবহাওয়া ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১১

ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আবহাওয়া মোটামুটি অনুকূল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ভোটের দিন সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে দেশের নদীবাহিত এলাকাগুলোতে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এদিন সারা দেশে রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে তা স্বাভাবিক সীমার মধ্যেই থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভোটগ্রহণের পরদিনও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সে সময়ও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, নির্বাচনের দিন বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো আশঙ্কা না থাকায় ভোটারদের জন্য আবহাওয়া সহনীয় থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top