শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

৩২ জেলায় অতিভারি বৃষ্টির সতর্কতা, পাহাড়ধসের আশঙ্কা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১৭:০৪

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চারটি বিভাগের অন্তত ৩২ জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

শনিবার (২ মে) আবহাওয়ার ভারি বৃষ্টিপাত বিষয়ক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে আজ ২ মে দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এসব এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, টানা ভারি বর্ষণের কারণে এসব অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেশি থাকায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top