বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

আমিরাতে ঈদগাহ-খোলা মাঠে ঈদের নামাজে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৪:৩৫

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে এ বছর পবিত্র ঈদুল ফিতরের নামাজ কেবল মসজিদে অনুষ্ঠিত হবে। খোলা মাঠ বা প্রচলিত ঈদগাহে জামাত আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ইসলামী বিধান, ওয়াকফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর থাকবে এবং কোথাও খোলা স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেন, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন আমিরাতে মুসল্লিদের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে বলা হয়েছে।

আরও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদ ঈদের নামাজ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে সাধারণত বড় জামাতে খোলা মাঠ বা নির্ধারিত ঈদগাহে নামাজ আদায়ের প্রচলন রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top