নাতনির বিয়েতে ওজনের সমান কয়েন উপহার দিলেন নানা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৬:৫৯
বগুড়ার আব্দুল কাদের প্রামাণিক নাতনির বিয়েতে এমন এক ব্যতিক্রমী উপহার দিয়েছেন, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তিনি নাতনিকে দিয়েছেন তাঁর ওজনের সমান পয়সা (কয়েন), যা জমাতে সময় লেগেছে দেড় বছর।
শুক্রবার (২৭ মার্চ) রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পাশের পাল্লায় বসানো হয়েছে ২২ বছর বয়সী অন্তসত্বা নাইমা, অন্য পাশের পাল্লায় রাখা হয়েছে জমিয়ে রাখা কয়েন। প্রধানত পাঁচ টাকার কয়েন ব্যবহার করা হলেও, এতে কিছু ব্যতিক্রমও রয়েছে। মুহূর্তের এই আয়োজন সবাইকে মুগ্ধ করেছে।
জানা গেছে, তরুণীকে দেওয়া কয়েনের মোট ওজন প্রায় ৭০ কেজি। বড় মেয়ের বিয়ের পর তার ঘরে প্রথম সন্তান জন্মের পর থেকেই আব্দুল কাদের ও তার স্ত্রী এমন একটি বিশেষ উপহার দেওয়ার পরিকল্পনা করেন। সেই থেকে তারা মাটির ব্যাংকে ধীরে ধীরে কয়েন জমাতে শুরু করেন। তবে এই স্বপ্ন পূরণ দেখার আগেই মারা যান আব্দুল কাদেরের স্ত্রী।
উপলক্ষে শুক্রবার আব্দুল কাদেরের বাড়িতে ছোট্ট এক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিবেশী ও স্বজনরা সেখানে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লায় মেয়ের ওজন মেপে কয়েন দেওয়ার মুহূর্ত দেখেন। উপস্থিতরা একে ভালোবাসা ও মমতার অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেন।
আব্দুল কাদের জানান, “তিলে তিলে জমানো এই পয়সাগুলো নাতনিকে দিতে পারায় আমি ভীষণ খুশি। দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ হওয়ায় মনে এক ধরনের তৃপ্তি কাজ করছে।”
এই অভিনব উপহার পুরো এলাকায় এবং অনলাইনে এক অনন্য আলোচনার সৃষ্টি করেছে, যা পরিবারের প্রতি মমতা, সংরক্ষণ ও পরিকল্পনার এক নজির হয়ে দাঁড়িয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।