লেবাননের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলের এক সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৩:৩৪
লেবাননের সঙ্গে চলমান সংঘর্ষে রবিবার (২৯ মার্চ) ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF) নিহতের তথ্য নিশ্চিত করেছে। নিহত সেনার নাম মোশে ইটজচাক হাকোহেন কাটজ, যিনি সার্জেন্ট পদমর্যাদায় ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
২২ বছর বয়সী কাটজ যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেনে জন্মগ্রহণ করেছিলেন। লেবাননের এক হামলায় তিনি নিহত হন, এসময় তার সঙ্গে থাকা অন্যান্য সেনারা আহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, কাটজের পরিবারকে তার নিহত হওয়ার খবর জানানো হয়েছে।
এদিকে, একই সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত ১২ জন আহত হয়েছেন। এই হামলা জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে ঘটেছে। আহতদের মধ্যে স্থানীয় নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।