মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১০:১১

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার ভবানিপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করে জয় পেয়েছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এই জয়কে তিনি হিন্দুত্ববাদীদের বিজয় হিসেবে অভিহিত করেছেন।

শুভেন্দু অধিকারীর দাবি, মুসলিম ভোটাররা একতরফাভাবে মমতা ব্যানার্জিকেই সমর্থন দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি মুসলিম ভোট না পেয়েও ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

তিনি আরও বলেন, ৭৭ নম্বর ওয়ার্ডে ভোট দিতে আসা মুসলিমদের অধিকাংশই মমতাকে ভোট দিয়েছেন। অন্যদিকে হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের সমর্থন পেয়েই তিনি জয়লাভ করেছেন বলে দাবি করেন।

এদিকে, এই পরাজয়ের মাধ্যমে মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটেছে বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top