পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনায় শুভেন্দু থেকে অগ্নিমিত্রা পল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৫:৫৯
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন—এই প্রশ্নে রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। বিজেপির বড় জয়ের পর থেকেই একাধিক নাম ঘিরে চলছে আলোচনা।
প্রথমদিকে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুরে তার গুরুত্বপূর্ণ জয়কে কেন্দ্র করে তাকে মুখ্যমন্ত্রী পদের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল।
তবে ফল ঘোষণার পর দিল্লিতে গিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন—এমন খবর প্রকাশের পর নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।