এসএসসি পরীক্ষা মঙ্গলবার শুরু, মানতে হবে যেসব কড়াকড়ি নির্দেশনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১১:২৭

ছবি: সংগৃহীত

দেশজুড়ে আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। চলবে আগামী ২০ মে পর্যন্ত। সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী অন্যান্য বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত।

এবার সাধারণ, মাদ্রাসা ও কারিগরি , এই তিন ধারায় মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ লাখের বেশি। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৭১ হাজার।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্ব23পূর্ণ নির্দেশনা

১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।

৩. প্রথমে বহুনির্বাচনী অংশ এবং পরে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪. উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৫. বহুনির্বাচনী, সৃজনশীল ও ব্যবহারিক—তিন অংশেই পৃথকভাবে উত্তীর্ণ হতে হবে।

৬. নিবন্ধনে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে না।

৭. শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

৮. কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ বা কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবে না।

৯. সকল অংশের জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।

১০. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১১. ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এ বিষয়ে পরে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top