শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৬, ১৬:২২

ছবি: সংগৃহীত

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২ মে রাত ১২টার মধ্যে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এতে আরও জানানো হয়, আগামী ১৬ মে সারাদেশে একযোগে আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবে।

গত ৩০ এপ্রিল অধিদপ্তরের পক্ষ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি অবহিত করতে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top