শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি: স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় বন্ধ ২১ দিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১৫:৩৭

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় প্রায় ২১ দিনের ছুটি ভোগ করবেন শিক্ষার্থীরা।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ২৪ মে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। মাঝখানে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের টানা অবকাশ পাচ্ছেন।

কলেজ পর্যায়ে আলাদা করে গ্রীষ্মকালীন ছুটির উল্লেখ না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কলেজ শিক্ষার্থীরাও প্রায় ১৬ দিনের ছুটি উপভোগ করবেন।

অন্যদিকে মাদ্রাসাগুলোতে সবচেয়ে দীর্ঘ ছুটি থাকছে। গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বন্ধ থাকবে মাদ্রাসা। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মোট ছুটির পরিমাণ দাঁড়াবে প্রায় ২১ দিন।

এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টানা সাত দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। তবে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top