টানা পাঁচ দিন ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১২:১৫
আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার (৯ মে) একই সময় পর্যন্ত একইভাবে দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) পর্যন্ত আবারও দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগগুলোর দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় চাঁদপুর ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলি এলাকায় দেশের সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।