চাঁদপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগেভাগেই ঈদের নামাজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৪:২৭

সংগৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে যখন ঘরে ফেরার ব্যস্ততায় মগ্ন দেশবাসী, তখন চাঁদপুরের এক গ্রামে দেখা গেল ভিন্ন চিত্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়েছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে।

এ গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালনের রীতি রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও স্থানীয়রা আগেভাগেই ঈদের নামাজ আদায় করেন।

প্রতিবছরের মতো এবারও এমন ব্যতিক্রমী আয়োজন ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top