ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৫:০১
শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে ফিলিস্তিন সরকার পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। আগামী শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর আগে আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। ফলে চাঁদ দেখার ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে।
ইসলামি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী মাসের শুরু ও শেষ নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এ কারণে অঞ্চলভেদে শাওয়ালের চাঁদ ভিন্ন সময়ে দেখা যায়। ফলে কোথাও রোজা ২৯ দিনে শেষ হয়, আবার কোথাও ৩০ দিন পূর্ণ হয় এবং ঈদের দিনেও পার্থক্য দেখা দেয়।
ধর্মীয় গুরুত্বের দিক থেকে ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে আনন্দ, সংহতি ও দানশীলতার বার্তা নিয়ে।
বিশ্বজুড়ে মুসলিমরা নিজ নিজ দেশের ঘোষিত তারিখ অনুযায়ী ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।