ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১০:০৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
রোববার ভোর প্রায় চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মহিপাল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, মহাসড়কের ফেনী-রামপুর অংশে চট্টগ্রামমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। তখন শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়।
এরপর বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পেছনে মোটরসাইকেলসহ আরও কয়েকটি বাসের জট সৃষ্টি হয়। কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস সেই জটলার মধ্যে সজোরে ধাক্কা দেয়।
এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের তত্ত্বাবধায়ক এবং এক যাত্রী নিহত হন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।