উত্তরায় ছিনতাইয়ের ঘটনায় গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৬:৫৩

সংগৃহীত

ঢাকার উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের কাছে বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটের দিকে ছিনতাইয়ের সময় ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে ২১ বছর বয়সী মুক্তা আক্তার গুরুতর আহত হয়ে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তা মিরপুর পল্লবীর একটি শপিং সেন্টারে ঈদের কেনাকাটার জন্য যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকারের ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মুক্তা রিকশা থেকে পড়ে যান। আহত অবস্থায় তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে টঙ্গী আহসানউল্লাহ মেডিকেল এবং পঙ্গু হাসপাতাল দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখান ফায়দাবাদে ভাড়া থাকেন এবং দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মৃতদেহের মাথা ও কপালে আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তুরাগ থানা পুলিশ তদন্ত করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top