বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে, বহু হতাহতের আশঙ্কা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৯:২৫

সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে গিয়ে বহু হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল প্রায় সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন থেকে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহন-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।

ঘটনার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top