শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

হালিশহরের বিস্ফোরণে নিভে গেল পুরো পরিবার, শেষ সদস্য স্নিগ্ধারও মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১০:০০

হালিশহরের বিস্ফোরণে নিভে গেল পুরো পরিবার, শেষ সদস্য স্নিগ্ধারও মৃত্যু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উম্মে আইমান স্নিগ্ধা (১০) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এক মাস ধরে চিকিৎসাধীন থাকার পর বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

স্নিগ্ধা ছিলেন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির গৃহকর্তা ও মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের মেয়ে। এর আগে একই ঘটনায় সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান বেগম এবং ছেলে সাফায়াত হোসেন মারা যান। সর্বশেষ স্নিগ্ধার মৃত্যুর মধ্য দিয়ে পরিবারটির আর কোনো সদস্য জীবিত রইল না।

এ ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ৯ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাখাওয়াত হোসেনের পরিবারের চার সদস্য ছাড়াও তার প্রবাসী মেজ ভাই সামির আহমেদ, ভাইয়ের স্ত্রী পাখি আক্তার এবং ছোট ভাই শিপন হোসেন নিহত হন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top