মাদারীপুরে পারিবারিক কলহে মাইক্রোবাস চালকের আত্মহত্যা
মাদারীপুর প্রতিনিধি: | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১১:৩৭
মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে মাইক্রোবাস চালক আরিফ শেখ (৩০) আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে তার মরদেহ বাড়ির উঠানের একটি গাছের মগডালে ঝুলে থাকতে দেখা যায়। রাজৈর থানা পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
মৃত আরিফ শেখ রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়ির সাহেব আলী শেখের বড় ছেলে। তার ছেলে আরাফাত শেখ জানান, আরিফ প্রথমে তার মাতা লাকি বেগমকে বিয়ে করেছিলেন। পরে তিনি কনা বেগম নামে আরেকজনকে বিয়ে করেন। এতে তার মা লাকি বেগম সংসার ছেড়ে চলে যান। আরিফ ও তার বর্তমান স্ত্রী কনা বেগমের মধ্যে পারিবারিক ঝগড়া চলছিল, যা শেষ পর্যন্ত এ ধরনের দুঃখজনক ঘটনায় পরিণত হয়। আরাফাত জানান, তিনি এই ঘটনার সঠিক বিচার চান।
রাজৈর থানার অফিসার ইনচার্জ কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।