শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

তেল মজুদ ও পাচার রোধে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৬:৫২

ছবি: সংগৃহীত

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পাচার প্রতিরোধে বাগেরহাটের মোংলায় যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)-এর গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে বা অবৈধভাবে মজুদ করতে না পারে, সে লক্ষ্যেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড, নৌবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে মোংলায় এই যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে এলাকার বিভিন্ন তেল ভরার কেন্দ্রে সংরক্ষিত জ্বালানি ট্যাংক, তেল মজুদের নথি, তেল খরচের হিসাবসহ লাইসেন্সের হালনাগাদ তথ্য খতিয়ে দেখা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল পাচার, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এতে করে বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত থাকবে এবং স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top