মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ইরান পুরোপুরি ধ্বংস: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৩:১৭

সংগৃহীত

ইরানকে লক্ষ্য করে মার্কিন সামরিক অভিযানের সংবাদ পরিবেশনের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশেষ করে সিএনএনসহ একাধিক গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা মার্কিন বাহিনীর সাফল্য যথাযথভাবে তুলে ধরছে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল একটি “পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ”, যেখানে ইরানের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য ওয়াশিংটন পোস্ট–এর মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো এই সংঘাতকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি বা পরাজয় হিসেবে উপস্থাপন করছে।

ট্রাম্পের মতে, এমন প্রতিবেদন শুধু বিভ্রান্তিকরই নয়, বরং শত্রুপক্ষকেও ভুল বার্তা দিচ্ছে। তিনি আরও বলেন, এই ধরনের সংবাদ মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য অবমাননাকর।

সূত্র: মিডল ইস্ট আই

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top