হাতিয়ায় অবৈধভাবে মজুত ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৭
নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২৭০০ লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর মুক্তারিয়া এলাকার একটি ঘাটে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে রাখা মোট ২৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মো. মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জাহাজমারা ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা।
পরে জব্দ করা ডিজেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।