রোববার ঢাকার যেসব মার্কেট ও দোকান বন্ধ থাকবে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:১০
রাজধানী ঢাকা-তে দৈনন্দিন কেনাকাটার জন্য বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে সাপ্তাহিক ছুটির কারণে অনেক সময় গিয়ে দেখা যায় দোকানপাট বন্ধ—যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই আজ রোববার (২৬ এপ্রিল) কোন কোন মার্কেট ও এলাকা বন্ধ থাকবে, তা আগে থেকেই জেনে নেওয়া জরুরি।
যেসব মার্কেট বন্ধ থাকবে
আজ বন্ধ থাকবে—
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
আজ বন্ধ থাকবে রাজধানীর বেশ কিছু এলাকার দোকানপাটও। এর মধ্যে রয়েছে—
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
ব্যস্ত নগরজীবনে অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে বের হওয়ার আগে এই তালিকাটি দেখে নেওয়া আপনার সময় ও ভোগান্তি দুটোই কমাতে সাহায্য করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।