রাজধানীর ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির একটি টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর প্রথমে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টা ৫৫ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দুপুর ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।