রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৪:০৬

ছবি: সংগৃহীত

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আট নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যানে করে ১০-১২ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে সিলেটগামী কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে তেলিবাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে আরও চারজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি জানান, নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজার এলাকায় আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক নিহত হয়েছিলেন।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top