বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন মাদানী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৫:৫৯

সংগৃহীত

দ্বিতীয় বিয়ে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছেন রফিকুল ইসলাম মাদানী। বৃহস্পতিবার (৭ মে) তিনি ফেসবুকে ‘কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব’ শিরোনামে একটি দীর্ঘ ব্যাখ্যা দেন।

তিনি দাবি করেন, প্রথম স্ত্রী থাকা অবস্থায় কোনো প্রেম বা টিকটক পরিচয়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষ্য অনুযায়ী, বিয়ের আগে তিনি কখনোই সংশ্লিষ্ট নারীকে দেখেননি বা তার সঙ্গে কথা হয়নি।

তিনি আরও বলেন, একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top