ঈদকালীন লেনদেন বাড়বে, এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা
অর্থনীতি ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৪:৩০
ঈদের ছুটিতে লেনদেনের চাপ বাড়ার আশঙ্কায় এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ছুটির সময়ে এটিএম বুথে লেনদেন কয়েকগুণ বেড়ে যায়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতি নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকাররা জানিয়েছেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ছুটির পুরো সময়জুড়ে কেন্দ্রীয়ভাবে ২৪ ঘণ্টা প্রতিটি বুথ পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে, গতকাল শেষ হয়েছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। নির্বাহী আদেশে আগামীকাল বুধবারও ছুটি ঘোষণা করায় আজ থেকেই শুরু হয়েছে টানা ছুটি। বিশেষ ব্যবস্থায় বুধবার ও বৃহস্পতিবার কিছু শাখা সীমিত আকারে খোলা থাকলেও নিয়মিত লেনদেন বন্ধ থাকবে সাত দিন।
এই সময়ে নগদ অর্থ সংগ্রহের প্রধান ভরসা হয়ে ওঠে এটিএম বুথ। তবে অনেক সময় বুথে পর্যাপ্ত টাকা না থাকা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়। এমন পরিস্থিতি এড়াতে আগাম পদক্ষেপ নিয়েছে ব্যাংকগুলো।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।