১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ১২-১৩ কোটি মানুষ আমাকে পছন্দ করেন:অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:১১

সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস লুকে দর্শকদের নজর কাড়ার পর এবার নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে সিংহভাগই তাকে পছন্দ করেন। অপু বলেন, “বাকি মানুষ হয়তো আমাকে চেনেন না, আর কিছু সংখ্যক মানুষ হয়তো আমাকে অপছন্দ করেন। তবে পছন্দ ও অপছন্দ মিলিয়েই তারা আমাকে দেখেন বা অনুসরণ করেন।”

অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন ও পারিবারিক ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। তিনি সম্প্রতি দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন—কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ যেখানে তার নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় বিপরীতে আছেন আদর আজাদ। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ঈদ উৎসবে এই দুই ছবি মুক্তি পাবে।

উল্লেখ্য, দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে অপু বিশ্বাস প্রথম বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্র দিয়ে। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রায় ৮০টি সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০২৪ সালে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় তার অভিনয় দক্ষতা প্রমাণিত হওয়ার পর এবার তিনি নতুন রূপে দর্শকের সামনে হাজির হতে চলেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top