শবনম ফারিয়া স্বামীর প্রতি প্রকাশ্যে হৃদয়স্পর্শী কৃতজ্ঞতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:১৩

সংগৃহীত

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলানোর পর নতুন সংসারে সুখী জীবন শুরু করেছেন। গত বছর সেপ্টেম্বর মাসে পারিবারিকভাবে গোপনে বিয়ে সম্পন্ন করেছিলেন তিনি। এবার বিয়ের কয়েক মাস পর ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে ফারিয়া স্বামীকে নিয়ে এক হৃদয়স্পর্শী বার্তা দেন।

শেয়ার করা পোস্টে শবনম ফারিয়া লেখেন, “এই যুগে এমন একজন সহজ-সরল মানুষ পাওয়া আল্লাহর সরাসরি নেয়ামত ছাড়া আর কিছুই নয়। আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে, সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ আমাকে এত সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন।”

ফারিয়া আরও উল্লেখ করেন, বর্তমান যান্ত্রিক সময়ে এমন নির্ভেজাল মানুষ খুঁজে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। তিনি বলেন, “একটা সময় ছিল, যখন আবার বিয়ে করার ব্যাপারে আমি আগ্রহী ছিলাম না। কিন্তু আমার কাছের মানুষরা আমাকে বলেছিল—তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ। আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা করেছেন। এখন থেকে সবকিছু ভালোই হবে।”

মাত্র তিন দিন হলো নতুন বাসায় উঠেছেন এই দম্পতি। শবনম ফারিয়া স্বামী তানজিম তৈয়বকে ঘরের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে মুগ্ধ। তিনি বলেন, “আমার জীবনটা সত্যিই সার্থক মনে হচ্ছে।”

প্রসঙ্গত, তানজিম তৈয়ব একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা। তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন তানজিম রাজশাহীর সন্তান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top