আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫০
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় এশিয়া পোস্টকে জানান, আজ (দুপুর দেড়টার দিকে) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
এ সময় জাহের আলভী দেশের বাইরে অবস্থান করছেন। ঈদের একটি নাটকের শুটিংয়ের জন্য তিনি বর্তমানে নেপালে রয়েছেন। ‘দেখা হলো নেপালে’ শিরোনামের নাটকের কাজ নিয়ে সেখানে ব্যস্ত আছেন তিনি। স্ত্রীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ম্যাসেঞ্জারে আলভী বলেন, “যাই শুনেছেন, এসব নিয়ে এখনই কিছু প্রকাশ কইরেন না। আমি কথা বলার মতো অবস্থাতে নেই।”
ইকরার চাচা বিপু খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এশিয়া পোস্টকে বলেন, “ঘটনাটি সম্পর্কে শুনেছি। আমি ময়মনসিংহের ভালুকায় আছি। সেখান থেকে পরিবারের সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি।”
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে ইকরাকে বিয়ে করেন জাহের আলভী। তাদের রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।