শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

অভিনেতা আলভীর স্ত্রীর আত্মহত্যা,নেপথ্যে কি পরকীয়া?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ২১:০০

সংগৃহীত

ছোটপর্দার পরিচিত অভিনেতা যাহের আলভী-এর স্ত্রী ইকরা আকস্মিকভাবে আত্মহত্যা করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোক ও উত্তেজনা সৃষ্টি করেছে। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর সময় আলভী নেপালে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন।

ইকরার মৃত্যুর খবর প্রকাশের পর ছোটপর্দার তারকারা ফেসবুকে তাদের শোক ও মতামত ব্যক্ত করেছেন। জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা লিখেছেন, “মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার এটাই সময়। আমাদের উচিত সাহায্যের জন্য চিৎকার করা মানুষের পাশে দাঁড়ানো। ইকরা ছিলেন যত্নশীল স্ত্রী ও চমৎকার মা।”

অভিনেতা এরফান সাজ্জাদ শোক প্রকাশ করে বলেন, “বাচ্চাগুলোই শেষ পর্যন্ত ভুক্তভোগী হয়। আলভী-ইকরার ছেলে রিজিকের জন্য খুব খারাপ লাগছে।”

চিত্রনায়িকা রাজ রিপা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “আত্মহত্যা মহাপাপ। মনের সাথে মন না মিললে অন্তত জীবনের কাছে হেরে যেত।” অন্য অভিনেত্রী সাদিয়া তানজিন লিখেছেন, “মানুষ মরে গেলেই বোঝে সে কষ্টে ছিল। লোক দেখানো হাসি দেখে ভাবি কত সুখে আছে।”

ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী পারসা ইভানা লিখেছেন, “চারদিকে এত মিথ্যা কেন? এত ভুয়া ভালোবাসা কেন?” আর চিত্রনায়িকা আঁচল আঁখি বিস্ময় প্রকাশ করে বলেন, “এই জুটিটা আমার অনেক ভালো লাগত। কেন ভালোবাসার সমাপ্তি এভাবে?”

অভিনেত্রী কবির তিথি সম্পর্কের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

বর্তমানে নেপালে ‘দেখা হলো নেপালে’ নাটকের শুটিংয়ে থাকা আলভী ফেসবুকে জানিয়েছেন, তিনি এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছেন এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কোনো বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী ও ইকরা। তাঁদের একমাত্র পুত্রসন্তান ‘রিজিক’ রয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top