সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

আমি যে কোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০১:২৪

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি দীর্ঘদিন ধরেই বড় পর্দায় খুব একটা দেখা যায় না। তবে চলচ্চিত্রে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি এবং প্রায়ই নিজের অনুভূতি ও ব্যক্তিজীবনের নানা বিষয় শেয়ার করে থাকেন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে হঠাৎ করেই মৃত্যুভয়ের কথা প্রকাশ করেন মাহি। তিনি লেখেন, তার মনে হচ্ছে যেকোনো সময় তিনি মারা যেতে পারেন। এমনকি তার আশপাশে থাকা মানুষদের নিয়েও একই আশঙ্কা কাজ করছে বলে জানান। সাম্প্রতিক সময়ে কাছ থেকে কারও মৃত্যু দেখার অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

মাহির ওই পোস্টে মন্তব্য করেন অভিনেতা কাজী মারুফ। তিনি বলেন, জীবন খুবই ছোট এবং এটিই একমাত্র সত্য। হঠাৎ ঘটে যাওয়া দুটি মৃত্যুর ঘটনা মাহির এই অনুভূতির পেছনে কাজ করছে বলেও ইঙ্গিত দেন তিনি।

এর জবাবে মাহি জানান, তিনি সত্যিই মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তবে ঠিক কী ঘটনার কারণে তিনি এমন পোস্ট দিয়েছেন, সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top