লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৭:১৬
পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন শেষে আজ যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ডা. জোবাইদা রহমান।
রোববার (২২ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে শুনেছেন, তবে তিনি বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি।
এর আগে শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন ডা. জোবাইদা রহমান।
ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পরিবারিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্ত্রী-সন্তান ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর পরিবারসহ প্রিয়জনদের নিয়ে বাবা জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।