দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৬:০৭
দুই নেতাকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার পৃথক শোকবার্তায় তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুর বড় ভাই হাজি সাইদুজ্জামান সৈয়দের মৃত্যুতে শোক জানান।
শোকবার্তায় তিনি বলেন, মরহুমের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি উল্লেখ করেন, হাজি সাইদুজ্জামান সৈয়দ ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করে তিনি বলেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
অপর এক শোকবার্তায় ভোলা জেলার মনপুরা উপজেলার যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আব্দুল মান্নান হাওলাদার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে আস্থাশীল একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনপুরা উপজেলা বিএনপিকে শক্তিশালী ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে আব্দুল মান্নান হাওলাদারের অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।