ইরান-ইসরাইল সংঘাতের প্রভাবে ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৮
ইরান-ইসরাইল সংঘাতের নিরাপত্তাজনিত প্রভাবে বলিউড বাদশাহ শাহরুখ খান-এর নতুন সিনেমা ‘কিং’ এর দুবাই শুটিং বাতিল করা হয়েছে। নিরাপত্তার কারণে পরিকল্পিত মরুভূমির শুটিং বদল করে মুম্বাইয়ের স্টুডিওতে নির্মাণ করা হচ্ছে।
শাহরুখ খান, সুহানা খান ও অনিল কাপুর-এর অংশগ্রহণে ৯ এপ্রিল থেকে দুবাইয়ের মরুভূমিতে হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্য শুট করার পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং ঝুঁকি বিবেচনা করে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও টিম নিরাপত্তার প্রাধান্য দিয়ে শিডিউল পরিবর্তন করেছেন।
মুম্বাইয়ের ভিলে পার্ল স্টুডিওতে তৈরি হচ্ছে বিশাল কৃত্রিম মরুভূমি। নির্মাতারা জানিয়েছেন, ইনডোর শুটিংয়ের কারণে অ্যাকশন কোরিওগ্রাফি এবং লাইটিং আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
‘কিং’ সিনেমার মুক্তি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর, বড়দিনে, এবং সিনেমা বড় পর্দায় শাহরুখ-সুহানা জুটির অভিষেক ও এক দুর্ধর্ষ অ্যাসাসিনের গল্পের মাধ্যমে বছরের অন্যতম বড় চমক হিসেবে দর্শকের সামনে আসবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।