শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

নাসার ‘আর্টেমিস ২’ চাঁদের দিকে যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৫২

সংগৃহীত

পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে চূড়ান্ত যাত্রা শুরু করেছে নাসার ‘আর্টেমিস ২’ মিশনের ওরিয়ন ক্যাপসুল। বৃহস্পতিবার (২ এপ্রিল) মহাকাশযানটির থ্রাস্টার ইঞ্জিন সফলভাবে চালু হওয়ার মাধ্যমে চার নভোচারী ইতিহাসের নতুন অধ্যায়ে পা রাখলেন।

মিশন সফল হলে ভাঙা হবে ১৯৭০ সালের ‘অ্যাপোলো ১৩’ মিশনের পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বের রেকর্ড। ওরিয়ন বর্তমানে বিশেষ ‘ফিগার-এইট’ কক্ষপথে এগোচ্ছে, যা মহাজাগতিক গতিবিদ্যার ওপর নির্ভর করে বাকি পথ পাড়ি দেবে। আশা করা হচ্ছে, আগামী রবিবার (৫ এপ্রিল) নাগাদ নভোচারীরা চাঁদের মহাকর্ষীয় সীমানায় প্রবেশ করবেন।

মিশন চলাকালীন নভোচারীরা মহাজাগতিক দৃশ্য ধারণে নিকন, গো প্রো ও আইফোন ক্যামেরা ব্যবহার করছেন। মিশনের ষষ্ঠ দিনে ওরিয়ন পৃথিবী থেকে প্রায় ২.৫২ লাখ মাইল দূরে পৌঁছালে ঐতিহাসিক এইচডি ছবি ও ভিডিও প্রকাশ করা হবে।

বিজ্ঞানীরা মনে করছেন, এই অভিযান ভবিষ্যতে চাঁদে মানুষের স্থায়ী বসতি স্থাপনের পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top