শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় ভাবনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৪:৪৫

সংগৃহীত

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর জমকালো আয়োজনে অংশ নিয়ে লাল গালিচায় হেঁটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আশনা হাবিব ভাবনা। মস্কোর রসিয়া থিয়েটারে শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ উৎসবে তার উপস্থিতি দেশের জন্য গর্বের।

আন্তর্জাতিক মঞ্চে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে ভাবনা বেছে নিয়েছেন দেশীয় ফ্যাশন। তিনি পরেছিলেন ডিজাইনার তন্বী কবির-এর নকশা করা একটি ওভারকোট, যা বিদেশি পোশাকের ভিড়ে আলাদা করে নজর কেড়েছে। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে।

আট দিনব্যাপী এই উৎসব চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশের দুটি চলচ্চিত্র জায়গা করে নিয়েছে— অতল, নির্মাতা যুবরাজ শামীম; এবং কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস, নির্মাতা আসিফ ইসলাম।

এর মধ্যে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমাটি বাংলাদেশের যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতা তুলে ধরে। এই ছবিতে ‘প্রিন্সেস রোজি’ নামের এক নৃত্যশিল্পীর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির এমন উজ্জ্বল উপস্থিতিতে উচ্ছ্বসিত সংশ্লিষ্ট সবাই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top