আবারও হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:১৮
মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও অবরোধের আওতায় এনেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুরে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, “হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।”
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এর ওপর যেকোনো অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরান-এর মধ্যে চলমান উত্তেজনার কারণে প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) পুনরায় খুলে দেওয়া হয়েছিল। তবে একদিনের ব্যবধানে আবারও নিয়ন্ত্রণ কড়াকড়ি করা হলো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।