রাজনৈতিক গোষ্ঠীর টার্গেট হওয়ার শঙ্কা প্রকাশ মানসুরার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৬:০৯
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও ছাত্রদল নেত্রী মানসুরা আলম মন্তব্য করেছেন, “তালা ভেঙে বের হলেই বিপ্লবী হওয়া যায় না।”
মঙ্গলবার (৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
মানসুরা আলম বলেন, জুলাই অভ্যুত্থানের পর মেয়েরা যতবারই ‘তালা ভেঙে বের হয়েছে’, ততবারই একটি রাজনৈতিক গোষ্ঠীকে তারা কার্যত ‘সার্ভ’ করেছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত করতে চাওয়া গোষ্ঠীগুলোই এসব কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু হবে।
তিনি আরও লিখেন, জুলাই অভ্যুত্থান একবারই হয়েছিল। তখন মেয়েদের হলের তালা ভেঙে বের হওয়ার ঘটনাকে দেশজুড়ে মানুষ সমর্থন দিয়েছিল। কারণ এটি ছিল দীর্ঘদিনের নিপীড়নের বিরুদ্ধে একটি অবস্থান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।