জুলাই সনদ-অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করল বিএনপি: সারজিস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১
১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিম আলম বলেছেন, “জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু করেছে।”
বিএনপির এমপিদের শপথ অনুষ্ঠানের পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই মন্তব্য করেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন, তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ আজ তারা নেননি।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তবে তাদের দলও কোনো শপথ গ্রহণ করবে না।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।