বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

আরব সাগরে বিপদ সংকেতে ভারতীয় জাহাজ, উদ্ধার করল পাকিস্তান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৫:৩৩

ছবি: সংগৃহীত

আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে পড়া একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে বিপদ সংকেত পাঠানোর পর উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে পাকিস্তান নৌবাহিনী।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতের পথে যাত্রা করার সময় গুরুতর যান্ত্রিক সমস্যায় পড়ে সমুদ্রে ভাসমান অবস্থায় অচল হয়ে যায়। পরে জাহাজ থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।

এ ঘটনায় ভারতের মুম্বাইভিত্তিক মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চায়। এর পর পাকিস্তান নৌবাহিনী ‘পিএমএসএস কাশ্মীর’ নামের একটি জাহাজ উদ্ধার অভিযানে মোতায়েন করে।

উদ্ধার কার্যক্রম চলাকালে জাহাজে থাকা ক্রুদের খাদ্য, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করা হয়। জাহাজটিতে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন বলে জানা গেছে।

বর্তমানে জাহাজটির অবস্থা স্থিতিশীল রয়েছে এবং সকল ক্রু নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান নৌবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top