সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৫:২৯

সংগৃহীত

বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগম-এর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন। ঢাকার দায়রা আদালতের সহকারী জাজ মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিদের কর সম্পর্কিত নথি ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত এবং অন্যান্য সংশ্লিষ্ট রেকর্ড ও তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন, যাতে মামলার সুষ্ঠু তদন্ত সম্ভব হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top