বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৪:০১

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।   ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১১ মার্চ) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলা এবং দুর্নীতি দমন কমিশনের একটি মামলাসহ মোট পাঁচটি মামলায় খায়রুল হকের জামিন প্রশ্নে গত বছরের ২৬ অক্টোবর রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলে জানতে চাওয়া হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

পাঁচ মামলার মধ্যে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলার শুনানি বাদে বাকি চার মামলায় খায়রুল হকের জামিন আবেদনের শুনানি বুধবার নির্ধারিত ছিল।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন। ওই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়।

পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় এক বছর পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top