চট্টগ্রামে কলেজছাত্র সাজিদ হত্যায় আরও ২ গ্রেপ্তার, মোট আটক ৬
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৬:২৪
চট্টগ্রামে আটতলা ভবন থেকে ফেলে কলেজছাত্র আশফাক কবির সাজিদকে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। পৃথক অভিযানে খাগড়াছড়ি ও বাগেরহাট থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
র্যাব জানায়, মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি রানা, যিনি মাইকেল রানা নামেও পরিচিত, তাকে খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৪ নম্বর আসামি মো. ইলিয়াসকে বাগেরহাট থেকে আটক করা হয়।
গত ১২ এপ্রিল নগরীর চকবাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আটতলা থেকে লিফটের জন্য রাখা ফাঁকা গর্তে সাজিদকে ফেলে দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা চকবাজার থানায় মামলা দায়ের করলে প্রথমে ভবনের দারোয়ানসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে র্যাবের অভিযানে আরও দুইজন আটক হওয়ায় মামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।