সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নাবিক ভর্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অসদুপায়ে জড়িত ৯ জনের বিরুদ্ধে মামলা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ২১:২৩

ছবি: সংগৃহীত

নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষা-২০২৬ (গ্রীষ্মকালীন সেশন) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) রাজধানী ঢাকার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষাকেন্দ্রগুলো ছিল—শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।

পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচজন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। একই কেন্দ্রে আরও একজন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণের সময় শনাক্ত হয়।

অন্যদিকে, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনজন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময় ধরা পড়ে।

ঘটনাগুলোকে গুরুতর অনিয়ম হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top