স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ২১:৩২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে নরসিংদীর মনোহরদীতে তাঁর নিজ বাড়িতে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ সংগঠনের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণে স্বাস্থ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন। এ বিষয়ে মন্ত্রী যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, বস্তুনিষ্ঠতা বজায় রেখে সত্য ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করতে হবে। তিনি এলাকার সমস্যা ও জনগণের সুবিধা–অসুবিধা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান, যাতে প্রশাসনিক ও জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়।
সভায় প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।