বিএনপিকে জান-মালের ক্ষতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১৫:৫৫
কর্মসূচির নামে বিএনপিকে প্রতিবন্ধকতা তৈরি করাসহ জান-মালের ক্ষতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রয়োজনে নিরাপত্তা বাহিনী জবাব দেবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৩১ জুলাই) সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক কৌশল আছে। তারা জান-মালের ক্ষতি করবে এটা করতে দেব না। তারা রোজ মিটিং করছে, এতে বাধা দেব না। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী জবাব দেবে।
এনএফ৭১/আরআর/২০২২

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।