এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত, কমবে দাম: শফিকুল আলম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৭
সরকার এলপি গ্যাসের উপর আরোপিত ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বাজারে এলপি গ্যাসের দাম কমাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫% ভ্যাট এবং ২% আগাম কর তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিবর্তে এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭.৫% ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এই পরিবর্তনের ফলে এলপি গ্যাসের ওপর করভার কিছুটা কমবে, যার ফলে স্থানীয় বাজারে গ্যাসের দাম আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রেস সচিব।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।