শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, পুলিশের বল প্রয়োগ নিয়ে বিভ্রান্তি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৫

ছবি: সংগৃহীত

ঢাকা: শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে শুরু হয়। যমুনা ও এর আশপাশে বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী কোনো বল প্রয়োগ করেনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। পুলিশ জানিয়েছে, এই সময় কোনো ধরনের গুলি ছোড়া হয়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, মোট ২৩ জন আহত হয়েছে, কিন্তু কারও শরীরে গুলির আঘাত নেই।

সরকার বলছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতিসংঘের অধীনে তদন্তের আইনগত দিক যাচাই করা হচ্ছে। রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থায় আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

সরকার আরও আহ্বান জানাচ্ছে, আসন্ন নির্বাচনের সময় সবাই ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখুক। দেশের প্রায় ১৮ কোটি মানুষ এই নির্বাচনের অপেক্ষায় রয়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে নজর রাখছে।

সরকার আশা করছে, দেশের নাগরিকদের সম্মিলিত দায়িত্বশীলতা ও সহযোগিতার মাধ্যমে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top